প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি পেন্টহাউস লিভিংস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা পেন্টহাউস লিভিংস লিমিটেডের বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ মূল্যছাড় এবং আকর্ষণীয় প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা উপভোগ করতে পারবেন।
ঢাকায় ব্যাংকের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন প্রায়োরিটি ব্যাংকিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত প্রধান নাহরীন কাইয়ুম এবং পেন্টহাউস লিভিংস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অপারেশনস) আশিক উন নবী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া, পেন্টহাউস লিভিংস লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড অপারেশনস) আনিসুর রহমানসহ উভয় পক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।