• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে নাটোরে জামায়াতের মিছিল

নাটোর প্রতিনিধি: / ৬ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদ, তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে জেলা জামায়াতে ইসলামী গণমিছিল ও সমাবেশ করেছে।

শনিবার (০১ আগস্ট) বেলা ১০টায় নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে বিশাল গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল হাকিম, শহর আমীর রাশেদুল ইসলাম, সদর আমীর অধ্যাপক মীর নুরুন্নবী ও ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু সাঈদ রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন,  জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু বিএনপি জোট সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা করছে। অথচ জুলাই শহীদদের কারণেই তারা আজ সরকারি দল হিসেবে রাষ্ট্র পরিচালনা করছে।

বক্তারা আরো বলেন, বিএনপি সরকার গঠনের পর তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতির কারণে জনজীবন আজ অতিষ্ঠ। আপনারা জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন, নাহলে জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মত পরিণতি করবে।

বক্তারা আরো বলেন, গণভোটের রায় বাস্তবায়ন; তেল, গ্যাস, বিদ্যুৎ, বিভিন্ন দ্রব্যমূল্যের উর্ধগতি ও আইনশৃঙ্খলা অবনতিরোধ ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের জন্য দেশপ্রেমিক ও মুক্তিকামী জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category