• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

রেললাইনের পাশ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা রেলব্রিজের অদূরে রেললাইনের পাশে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মহাডাঙ্গা রেলব্রিজের প্রায় ২০০ ফুট আগে রেললাইনের পাশের একটি পুকুরের ধারে মরদেহটি পড়ে ছিল। দীর্ঘদিন ধরে সেখানে পড়ে থাকায় মরদেহে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগে কিছু পোশাক ও ব্যক্তিগত ব্যবহারের বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে।

এদিকে বিষয়টি জানতে পেরে রাজশাহী সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি সাত থেকে আট দিন আগের। এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। রাজশাহী সিআইডির প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। এসব আলামত পরীক্ষার পর বিস্তারিত প্রতিবেদন পাওয়া যাবে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে অথবা রেলের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category