• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

ইউনাইটেড ডেস্ক / ১৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে মাসজুড়ে টানা মূল্যবৃদ্ধির কারণে জুলাই শেষে তেলের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা প্রত্যাশিত অগ্রগতি না পেলেও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে অপরিশোধিত তেলের সরবরাহ বেড়েছে। বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় শুক্রবার তেলের দামে সাময়িকভাবে কিছুটা কমতি দেখা যায়।

৩১ জুলাই (শুক্রবার) গ্রিনিচ মান সময় সকাল ২টা ১৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ ডলারে নেমে আসে।  একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়।

তবে মাসিক হিসাবে ব্রেন্ট ও ডব্লিউটিআই দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ২০ শতাংশ বাড়ার পথে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category