• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

তফসিলের ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা পাঠাতে ইসির নির্দেশ

ইউনাইটেড ডেস্ক / ৩৪ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার হার্ড ও সফট কপি নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে মাঠ প্রশাসনকে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানান।

ইসির নির্দেশনা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। এ তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণ করা হবে ১৮ আগস্ট পর্যন্ত। এরপর আপিল নিষ্পত্তির শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ আগস্ট। সব প্রক্রিয়া শেষে ২৭ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা।

এর আগে, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ইসি আগামী অক্টোবরের প্রথম সপ্তাহকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে সচিবালয় থেকে মাঠ প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের সময় নিয়ে তিনি বলেন, ‍“২৭ আগস্ট তালিকা প্রকাশের পরিকল্পনা থাকলেও এর অর্থ এই নয় যে সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইন অনুযায়ী ভোটের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করতে হবে। প্রয়োজনে কমিশন ৩০ দিন আগেও এ তালিকা প্রকাশ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category