• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথেই ফয়সালা হবে: ইরান

নিজস্ব প্রতিবেদক / ২০ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শুধু ক্ষমতার হাতবদল নয়, অর্থবহ রাষ্ট্রীয় পরিবর্তনই জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনার বহিঃপ্রকাশ। আমরা জান দেব, তবুও জুলাই দেব না। জনগণের গণভোটের রায় সংসদে বাস্তবায়িত না হলে, জুলাই গণঅভ্যুত্থানের মতো দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিই রাজপথে তার ফয়সালা করবে।

আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেল ৩টায় ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ লেবার পার্টিতে যোগদান করেন।

ডাঃ ইরান বলেন, রাজনীতি আজ লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। আমলা, পুঁজিপতি ও সুবিধাবাদীরা রাজনীতিতে অনুপ্রবেশ করে রাজনৈতিক চরিত্র ধ্বংস করেছে। হাজার হাজার কোটি টাকা লুটকারীরা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে জাতীয় সংসদের সদস্য হয়েছে। আমরা খাই-খাই রাজনীতি ও লুটপাটের গণতন্ত্র চাই না। আমরা জীবন দেব, তবুও জুলাই দেব না। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করতে বাংলাদেশ লেবার পার্টি রাজপথে সক্রিয় থাকবে।

তিনি আরও বলেন, জনগণ একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে নেমে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও নতুন বন্দোবস্তের দাবি জানিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের কবর রচনা করেছে। শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, আউয়াল মিয়া ও নাঈমরা বস্তাপচা ও নোংরা রাজনীতি টিকিয়ে রাখতে জীবন উৎসর্গ করেননি।

ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির আহ্বায়ক এ.আর.এম. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস. এম. ইউসুফ আলী ও অ্যাডভোকেট জোহরা খাতুন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আবদুর রহমান খোকন, মো. হেলাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category