• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
মন্ত্রিসভায় অনুমোদন

জাতীয় যুব দিবস পালিত হবে ১ নভেম্বর

ইউনাইটেড ডেস্ক / ১৬ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালনের পরিবর্তে আবারও পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে জাতীয় যুব দিবস প্রতি বছর ১ নভেম্বর এবং আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট উদযাপিত হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপস্থাপিত প্রস্তাবে বলা হয়, আগে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হতো। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী উভয় দিবস একত্রে ১২ আগস্ট পালন করা হয়।

প্রস্তাবে উল্লেখ করা হয়, ২০২৫ সালে বর্ষাকালে ১২ আগস্ট উভয় দিবস একসঙ্গে উদযাপনের ফলে যুবর‍্যালি, যুব সমাবেশ ও যুবমেলা সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয়ে সমস্যার মুখে পড়েন। এছাড়া জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলা আয়োজন করলে প্রত্যাশিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না।

এতে আরো বলা হয়, জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি-বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের অংশীদারিত্বে পালিত হয়ে থাকে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category