• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

১১টি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ২৩ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রাজধানীর বাসাবো এলাকা থেকে মো. মফিজুর রহমান লিটন নামে ১১টি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থাকা পরোয়ানাগুলোর মধ্যে ৪টি সিআর মামলার সাজা পরোয়ানা। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। তার সব মোবাইল নম্বর বন্ধ থাকায় এবং বিভিন্ন সম্ভাব্য ঠিকানায় গোপনে আসা-যাওয়া করায় সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছিল না।

সবশেষ বাসাবোতে তার অবস্থান শনাক্ত হলে পল্টন থানা পুলিশের একটি টিম গ্রেপ্তার করে। লিটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category