• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন তিতুমীরে ছাত্রদল নেতার উদ্যোগে সবার আগে বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: বিজিবি মহাপরিচালক ‎বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী শিশুখাদ্যে জালিয়াতি করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী শারদীয় দুর্গাপূজা আগামীকাল রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার তিতুমীরে শিবিরের নবীনবরণের আগে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা, ছাত্রদল-শিবির উত্তেজনা টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে এসেছে

ইউনাইটেড ডেস্ক / ৫৫ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশির মধ্যে ৬ জনের মরদেহ দেশে ফেরত আনা হয়েছে।

২২ আগস্ট (শনিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, নিহত সাত বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ আজ সকালে ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে দেশে আনা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কুষ্টিয়ার দেবাশীষ দত্ত ও তার পরিবারের আরও তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও আকরাম আলী এবং ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বিকেলে দেশে আনা হয়েছে।

এই অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার নিহত রেপতি সরকারের মরদেহ তার পরিবারের ইচ্ছানুযায়ী গতকাল শুক্রবার রাতে কলকাতায় সৎকার করা হয়।

দুর্ঘটনার শিকার ব্যক্তিদের মরদেহ সংরক্ষণ, পরিবহন এবং দেশে ফেরত আনার পুরো প্রক্রিয়ায় কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন প্রয়োজনীয় সহায়তা দেয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category