• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

গলাচিপা প্রেসক্লাবের সভাপতি কাওসার, সাধারণ সম্পাদক এলিট

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: / ১২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

পটুয়াখালীর ঐতিহ্যবাহী গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী মেয়াদের জন্য নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে “দৈনিক সমকাল”-এর গলাচিপা উপজেলা প্রতিনিধি মোঃ কাওসার সভাপতি এবং “দৈনিক কালের কণ্ঠ”-এর উপজেলা প্রতিনিধি মু. সাইমুন রহমান এলিট সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সাধারণ সভায় উপস্থিত সাংবাদিকদের প্রত্যক্ষ সমর্থন ও সম্মতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীরা নবনির্বাচিত এই কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান, তারা গলাচিপা প্রেসক্লাবের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতা চর্চার পরিবেশকে আরও বেগবান করতে একযোগে কাজ করে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category