নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি।
২৪ জুন (বুধবার) ভোর প্রায় ৪টার দিকে উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ৯ জন দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে বলে জানা গেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ শিশুকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে।এ ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে বলেও জানায় বিজিবি।