• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে এবারের বাজেট: অর্থমন্ত্রী সিরাজগঞ্জে ১ হাজার ফুটের ব্রাজিলের পতাকা, ফাইনালে উঠলে হবে গরু জবাই দেশের ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগের কারণ নেই: গভর্নর ঘাটতি-ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে ঝুঁকিতে ফেলবে খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান ১২ দলীয় জোটের বাজেটের লক্ষ্য বাস্তবায়িত হওয়া গুরুত্বপূর্ণ: সিপিডি বাজেট শ্রমজীবীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ উল্লেখ করে সংশোধনের দাবি সড়কপথে বাংলাদেশে এসে কী বার্তা দিলেন ভারতের নতুন হাইকমিশনার? ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশ পদে অগ্রাধিকার নারীদের

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ২০ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

খুলনার দক্ষিণ লবণচরা এলাকায় গাজী রফিকুল ইসলাম (৪৫) নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে লবণচরার মাথাভাঙ্গা দশ গেট এলাকায় নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

 

নিহত গাজী রফিকুল ইসলাম বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা এবং রতন গাজীর ছেলে।

 

রফিকুল ইসলামের স্ত্রী হালিমা বেগম জানান, তাদের বড় ছেলে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ছেলেকে খুঁজতে গিয়ে না পেয়ে বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গায় বসেছিলেন তার স্বামী। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার তলপেটে বিদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্বামীর মৃত্যুর ঘটনায় আক্ষেপ প্রকাশ করে হালিমা বেগম বলেন, গত ১৭ বছর ধরে হামলা, মামলা ও নানা ধরনের নির্যাতনের মধ্য দিয়েও তিনি টিকে ছিলেন। অথচ এখন দল ক্ষমতায় থাকার সময় তাকে প্রাণ দিতে হলো।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category