• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

মিরপুরে বস্তি উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, আহত কয়েকজন পুলিশ সদস্য

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

 

রাজধানীর মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযানের সময় বস্তিবাসীদের হামলার মুখে পড়েন দায়িত্বরত পুলিশ ও গণপূর্ত বিভাগের কর্মকর্তারা।

বুধবার (২০ মে) দুপুরে মিরপুরের ইসিবি-কালশী সড়কের বাউনিয়া বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গণপূর্ত বিভাগের জায়গা দখল করে সেখানে বসবাস করছিলেন কিছু মানুষ। পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান চলাকালে বস্তিবাসীরা গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ঢাকা মহানগর পুলিশ–এর মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার জানান, এ ঘটনায় ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category