• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

দ্রুতই ১ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ৩ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বর্তমানে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি এবং দ্রুতই আরও ১ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২৯ জুলাই ( বুধবার) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক কর্মশালায় সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে কাজ করছে সরকার। কিন্তু সততা না থাকলে তা সম্ভব নয়। স্বাস্থ্যখাতে যে বাজেট দেওয়া হয়েছে, তা দিয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সম্ভব। কেউ যেন চিকিৎসা ছাড়া মারা না যায়, চিকিৎসকদের সেই নির্দেশনা দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আট বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল হবে। এছাড়া, ৫ বিভাগীয় শহরে দ্রুতই শিশু হাসপাতাল চালু করা হবে। ১ হাজার শয্যার ১৮টি হাসপাতাল করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category