• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জুভেন্টাসের নজরে এমিলিয়ানো মার্টিনেজ, জোর গুঞ্জন ইতালিতে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স আজ হাইকোর্টে পাঠানো হচ্ছে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক পাল্টাপাল্টি হামলা থামানোর ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েলের টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪ চিরকুটে লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা নিউ ইয়র্কের পেন স্টেশনে ছুরি হামলায় আহত ৫, সন্দেহভাজন আটক প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিবে ২২ লাখ ক্ষুদে শিক্ষার্থী ভারত থেকে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে; মোংলায় পরিবারের কাছে হস্তান্তর নরসিংদীর জিআই পণ্য লটকন; প্রাকৃতিক দুর্যোগে ফলন ও দাম সংকটে চাষিরা

নরসিংদীতে বাড়িতে মালিকের নির্মাণ সামগ্রী রাখতে ভাড়াটিয়ার বাধা 

Reporter Name / ১০০ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

নরসিংদী প্রতিনিধি  

নরসিংদী আমেরিকা প্রবাসী ব্যক্তির মালিকানাধীন বাড়িতে ভবন সংস্কার করা নির্মাণ সামগ্রী রাখতে বাধা দেয়  ভাড়াটিয়া বিএনপি নেতা শাহজাহান মল্লিক ও তার পরিবারের সদস্যরা। রবিবার (১৭ মে) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহরের পুরাতন জজ কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রবাসী জামাল হোসেন বেলাবো উপজেলার ওয়ারি বটেশ্বর গ্রামের আফসার উদ্দিন ভূঁইয়া। তিনি প্রায় দুই যুগ পূর্বে ডিবি লটারি পেয়ে আমেরিকা যান। সেই থেকে তিনি প্রবাস জীবন যাপন করেন।

জানা যায়, প্রবাসে থাকা অবস্থায় জামাল হোসেন দেশে ফিরে এসে যাতে জেলা শহরে নিজের একটি বাড়িতে থাকতে পারে সেই উদ্দেশ্য পুরান জজ কোট এলাকা একখণ্ড জায়গা ক্রয় করেন। আপাতত ছুটিতে দেশে এসে যাতে থাকতে পারেন সেজন্যে ওই জায়গায় আপাতত দ্বিতীয় তলার ছাদ পর্যন্ত দিয়ে একটি ফ্ল্যাটের কাজ সম্পন্ন করে। তিনি দেশে না থাকায় ওই ফ্লাটটি বিএনপি নেতা শাহজাহান মল্লিকের কাছে বাড়ী ভাড়া দেয়। বিএনপি নেতা শাজাহান মল্লিক গত দুই বছর যাবত এই বাড়িতে বসবাস করে আসছে।

 সম্প্রতি ওই বাড়ির ভবন বর্ধিত করার কাজের জন্য জামাল হোসেন তার দুই বন্ধু প্রকৌশলী সুজন খন্দকার ও স্কুল শিক্ষক শফিকুল ইসলামকে দায়িত্ব দেন ।  সে লক্ষ্যে রবিবার বাড়ীর মালিকের দুই বন্ধু কাজ করার জন্য নির্মাণ সামগ্রী সিমেন্ট নিয়ে  আসে। তবে এর আগেই তারা যে সিমেন্ট নিয়ে আসবে এই বিষয়টি বাড়ীর মালিক গতরাতেই কেয়ারটেকার ওবায়দুল্লাকে জানিয়ে রাখেন।

রবিাবর সকালে বিএনপি নেতা শাহজাহান মল্লিক বাসা থেকে বের হয়ে যাওয়া সময় বাড়ীর কাজের জন্য সিমেন্ট আসবে সেটা জানায়। তাকে জানানোর পর সেগুলো বাড়ীতে ঢুকানো যাবে না বলে চলে যান তিনি। পরে বাড়ির মালিকের দুই বন্ধু সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ে আসলে সেগুলো ভিতরে রাখতে বাধা দেন ওই বিএনপি নেতার ছেলে ও স্ত্রী। এতে উভয় পক্ষের মধ্যে ভাগ বিতান্ডা শুরু হয়। এ সময় বিএনপি নেতার ছেলে বাড়ীর গেইট বন্ধ করে রাতে তালা মারার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

বাড়ির মালিকের দুই বন্ধু বিষয়টি নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহিকা অবগত করলে তিনি ঘটনা স্থলে এসে উপস্থিত হন।  পরে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল।

এ সময় জেলা বিএনপির এই দুই নেতা উভয় পক্ষের সাথে কথা বলেন। তাদের কাছ থেকে বিএনপি নেতা শাহজাহান মল্লিক বাড়ি ছেড়ে দেওয়ার জন্য নির্দিষ্ট সময় নেন।

উভয় পক্ষের সাথে কথা বার্তা বলে সংসদ সদস্য  মনজুর এলাহি  বলেন, আজকের এই বিষয়টির সুষ্ঠ সমাধান করার জন্যই আমরা এখানে এসেছি। আমরা দুপক্ষের সাথেই কথা বলেছি। আপনারা যারা বাড়ির মালিক পক্ষ আছেন তারা নির্বিঘ্নে বাড়ির কাজ করে করে যেতে পারবেন। বাড়ি খালি করে দেওয়ার বিষয়ে শাহজাহান ভাই নির্দিষ্ট একটা সময় চেয়ে নিয়েছেন। ওই তারিখের মধ্যে তিনি সেচ্ছায়  বাড়ীর ছেড়ে দিবেন। তবে বাড়ীর বর্ধিতকরণ কাজের সময়কালে বাহিরের কেউ এসে এখানে কোন ধরনের উশৃঙ্খলতা করতে পারবে না বলে  তিনি জানিয়ে দেন।

ইউ/নি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category