• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে দামকমেছে পেঁয়াজের, স্বস্তিতে ক্রেতারা কমলগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা, বিচারের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন হ্যান্ডবলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ যেভাবে দেখবেন অনলাইনে ফুটবল বিশ্বকাপ খেলা রুপচর্চার ৭ প্রসাধনীতে কর ছাড় গণমুখী বাজেট উপস্থাপনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফিনল্যান্ড বিএনপির অভিনন্দন ইরানে আজ রাতেই আরও বড় হামলার হুঁশিয়ারি, খারগ দ্বীপ নিয়ন্ত্রণেরও ইঙ্গিত ট্রাম্পের সরাইলে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, সাথে অন্য ভাতাও বাড়বে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ছে ৫ হাজার টাকা

কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী

Reporter Name / ৫১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

 

চাঁদপুরের শাহরাস্তিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত এক সমাবেশে সাধারণ এক কৃষককে পাশে বসিয়ে তার সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে এ ঘটনা উপস্থিত জনতার মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

সমাবেশ চলাকালে সাইফুল ইসলাম লিটন নামের এক কৃষককে মঞ্চে ডেকে নিজের পাশে বসান প্রধানমন্ত্রী। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয় জানতে চান।

প্রধানমন্ত্রীর এমন আচরণে আবেগাপ্লুত হয়ে কৃষক সাইফুল বলেন, “মহান আল্লাহর কাছে শুকরিয়া যে দেশের প্রধানমন্ত্রীর পাশে বসে নিজের কথা বলার সুযোগ পেয়েছি। এটি আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।”

খাল পুনঃখনন কার্যক্রম ও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে মানুষ সমাবেশস্থলে ভিড় করেন প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য।

সমাবেশে প্রধানমন্ত্রী দেশের কৃষি খাত ও খাদ্য নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, “বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে আমরা আরও খাদ্য উদ্বৃত্ত ও সমৃদ্ধ দেশ গড়তে চাই।”

এসময় নারী শিক্ষার প্রসারে একটি বড় ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী জানান, দেশের মেয়েদের স্নাতক (পাস ও অনার্স) পর্যায় পর্যন্ত পড়াশোনার সব খরচ সরকার বহন করবে। তার এ ঘোষণায় উপস্থিত নারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category