• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা

ইউনাইটেড ডেস্ক / ৭ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে।

৯ আগস্ট (রোববার) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, রোববার আনুমানিক রাত ৩টা ১০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা তিন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। ওই তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে পড়েন তারা। বিজিবির অবস্থান টের পেয়ে ভোর ৫টা ২০ মিনিটের দিকে ওই তিনজন ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান। পরে সকাল ৭টা ৫৫ মিনিটে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ৬৮/৫-এস সীমান্ত পিলার বরাবর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, তাদের তৎপরতায় বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category