• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৫ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর চকপাড়া ও আজমতপুর বিওপির বিশেষ টহল দল পৃথকভাবে অভিযান দুটি পরিচালনা করে।

বিজিবি জানায়, সকাল ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় একটি মালিকবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত এক ব্যক্তি পালিয়ে যায়।

এরপর সকাল ৮টা ৫০ মিনিটে আজমতপুর বিজিবির আরেকটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/২-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের পাকা সড়কে অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বিজিবির তথ্যমতে, জব্দ করা ফেনসিডিল ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযান ও জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category