• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা আরও কার্যকর করার তাগিদ

লক্ষ্মীপুর প্রতিনিধি: / ২ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরে জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সম্রাট খীসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইনোভেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন পরিচালক মো. মনিরুল ইসলাম পাটওয়ারী। সভায় নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং সেবার মান আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন হিউম্যান রাইটস ইউএনডিপির অ্যানালিস্ট তাহমিনা হক এবং লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নিবন্ধন সেবাকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মাঠপর্যায়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসময় সেবাগ্রহীতাদের হয়রানি কমিয়ে দ্রুত ও সঠিকভাবে নিবন্ধন সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category