• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

জামায়াত আমিরের নেতৃত্বে সচিবালয়ে মব করা হয়েছে: রাশেদ খাঁন

ইউনাইটেড ডেস্ক / ৪ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

জামায়াত আমির ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে সচিবালয়ে মব সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

৭ আগস্ট (শুক্রবার) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। কিন্তু গতকাল ‘সচিবালয় ঘেরাও’-এর নামে সেখানে মব তৈরি করা হয়েছে। জামায়াত একটি হঠকারী দল। সুযোগ পেলে তারা ১০ মিনিটের মধ্যে সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে বের করে দেবে।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট জাতীয় কর্মসূচিতে বিদেশি কূটনীতিকদের সামনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বেও আরেকটি মব সৃষ্টি করা হয়। বিদেশি কূটনীতিকদের সামনে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ যদি ফিরে আসে, তবে তা জামায়াত ও এনসিপির মাধ্যমে ফিরে আসবে। আর আওয়ামী লীগ ফিরে এলে আমাদেরও মারবে, তাদেরও মারবে।

সবশেষে তিনি বলেন, জামায়াতকে ক্ষমতায় যেতে হলে আরও ১০ বছর বিরোধী দলে থাকতে হবে। এছাড়া রাষ্ট্রপতি কে হচ্ছেন গণমাধ্যমকর্মীদের প্রশ্নে রাশেদ খাঁন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এ ব্যাপারে আপনাদের জানাবেন । 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category