• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ

ইউনাইটেড ডেস্ক / ১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা শহরে কয়েকটি ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেওয়ার মতো ঘটনায় কোনো সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, রাজনৈতিক কোনো সংকট সরকার দেখছে না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার পাঁচ বছর দায়িত্ব পালন করবে—এটি মেনে নিয়েই রাজনীতি করা উচিত।

বিরোধী দলের চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দল বর্তমানে লং মার্চ করছে। তারা সরকারকে এক দফা দাবিও দিচ্ছে। রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সরকারের ওপর চাপ তৈরির সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কথা তিনি বলছেন না; তবে ঢাকা শহরের কিছু জায়গায় দু-একটি ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সংকট তৈরি করা যাবে বলে তিনি মনে করেন না।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে চাপ তৈরি করতে হলে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই তা করা উচিত। বিচ্ছিন্ন সহিংসতার ঘটনায় বড় কোনো রাজনৈতিক সংকট তৈরি হবে—এমনটা মনে করার কারণ নেই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category