• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

কারাকোরামে তুষারধসে ১০ পর্বতারোহী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক / ১৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

পাকিস্তানের উত্তরাঞ্চলে ১০ পর্বতারোহী নিখোঁজ হয়েছেন। তারা কারাকোরাম পর্বতমালার ব্রড পিক অভিযানে গিয়েছিলেন। নিখোঁজ আরোহীদের মধ্যে আছেন নেপাল, পাকিস্তান, ওমান, চীন ও যুক্তরাষ্ট্রের নাগরিক।

কারাকোরামের ব্রড পিকটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৪৭ মিটার উঁচুতে। এটি পৃথিবীর ১২তম ও কারাকোরাম রেঞ্জের তৃতীয় উচ্চতম পর্বত। এর অস্বাভাবিক লম্বা চূড়া প্রায় ২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

পাকিস্তানের আলপাইন ক্লাব জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে নেপালের বিখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জাও আছেন। তিনি দলটিকে নেতৃত্ব দিচ্ছিলেন। বৃহস্পতিবার তাদের ওপর তুষারধসের ঘটনার পর থেকে আর যোগাযোগ করা যায়নি।

নিখোঁজ পর্বতারোহীদের ট্র্যাকারের জিপিএস ডেটা থেকে ব্রড পিকে তুষারধসের সময় কী ঘটেছিল তার কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দলটির পরামর্শক স্যামসন শারাফ জিপিএস ডেটা শেয়ার একটি প্ল্যাটফর্মে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৯টা থেকে সাড়ে নয়টার মধ্যে তুষারধস দেখা দেয়।

এসময়ে আমেরিকান পর্বতারোহী ম্যালরি গেইস তাঁর জিপিএস ট্র্যাকার অনুযায়ী ৫৪৩ মিটার নিচে পড়ে যান। ওমানি পর্বতারোহী নাধিরা আল হারথির নিচে নেমে যাওয়ার ব্যবধান প্রায় ১ হাজার ৬৫১ মিটার।

নাসার তথ্য অনুযায়ী, ২০১২ সালের মার্চ পর্যন্ত ব্রড পিকে মোট ৪০৪ বার সফল অভিযান হয়েছে। ২১ জন পর্বতারোহী চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

সূত্র: এএফপি ও বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category