• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

হামলা ও ছিনতাই অভিযোগে,পাটওয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

ইউনাইটেড ডেস্ক / ২০ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

৩০ জুলাই(বৃহস্পতিবার) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সাথে সাক্ষাৎ ও শোকসভায় অংশ নিতে ছাত্রদল নেতাকর্মীরা শহরের কোর্ট মসজিদের সামনে অবস্থান করছিলেন। সে সময় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায় এবং বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনতাই করে নেয়।

এর আগে, গত মঙ্গলবার হবিগঞ্জে জুলাই সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে এনসিপি নেতারা হামলার শিকার হন। ওই ঘটনায় এনসিপির পক্ষ থেকে জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০ জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category