• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

চট্টগ্রামের হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুলাভাই

Reporter Name / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে শ্যালিকাকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে মোহাম্মদ জুয়েল (২৯) নামক এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা দায়েরের পর ১০ জুন (বুধবার)হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায়  থেকে  আসামিকে গ্রেপ্তার করে পুলিশ ।
এর আগে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে দুলাভাই মোহাম্মদ জুয়েলকে একমাত্র আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন সোমবার সকালে আমান বাজার এলাকার বাসায় পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে শ্যালিকাকে জোরপূর্বক ধর্ষণ করেন জুয়েল। ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ভুক্তভোগী তরুণী ওই দিন রাতেই হাটহাজারী মডেল থানায় গিয়ে দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, মামলা পাওয়ার পরপরই পুলিশ আসামিকে গ্রেপ্তারের তৎপরতা শুরু করে। বুধবার সকালে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category