• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

জার্মানির মার্কিন বিমানঘাঁটিতে ফাইটার জেট বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক / ৪ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পশ্চিম জার্মানির স্প্যাংডাহলেম মার্কিন বিমানঘাঁটিতে একটি ‘এফ-১৬’ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানায়, বিধ্বস্তের সময় পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। মূলত, চারটি ‘এফ-১৬’ যুদ্ধবিমান নিয়ে একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট শেষে বিমানটি স্প্যাংডাহলেম বিমানঘাঁটিতে ফিরছিল। এমন সময় দুর্ঘটনাটি ঘটে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাকি তিনটি বিমান রামস্টেইন বিমানঘাঁটির দিকে চলে যায় এবং নিরাপদে অবতরণ করে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category