• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা বহাল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত চট্টগ্রামে পাহাড়ধসে ৩০ মৃত্যুর ঘটনায় এনসিপির শোক ১৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান

পঞ্চম শ্রেণির ছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা; ধর্ষণের দায়ে মুদি দোকানি গ্রেফতার

Reporter Name / ৫২ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নাটোর প্রতিনিধি

নাটোরে খাবারের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১২) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। শিশুটি বর্তমানে ৩২ সপ্তাহের (৮ মাস) অন্তঃসত্ত্বা। মঙ্গলবার (৯ জুন) বিকেলে ভুক্তভোগী শিশুর বাবা নাটোর সদর থানায় একটি মামলা করেন। পরে একই দিন এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি ওসমানকে (৫৬) গ্রেফতার করে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা শিশুটির পরিবার হিন্দু ধর্মালম্বী। তার বাবা শহরের একটি দর্জির দোকানে দিনমজুর হিসেবে কাজ করেন। মা অন্যের বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। পরিবারের সদস্যদের শিক্ষার আলো না থাকলেও মেয়েকে লেখাপড়া করিয়ে উচ্চশিক্ষিত করার স্বপ্ন ছিল তাদের। বর্তমানে শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী শিশুর বিদ্যালয়ের পাশেই অভিযুক্ত ওসমান পাটোয়ারীর মুদি দোকান। বিভিন্ন সময় বিস্কুট, নুডুলস, চকলেটসহ নানা খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করেন ওসমান। বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি দেখানোর অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার।

বেশ কিছুদিন যাবৎ শিশুটির শারীরিক পরিবর্তন দেখে তার বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সন্দেহ হয়। তিনি বিষয়টি পরিবারকে জানালে গতকাল (৯ জুন) তাকে স্থানীয় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে পরীক্ষা করানো হয়। চিকিৎসকরা জানান, শিশুটি ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category