দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য ও রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অন্যথায় বিভিন্ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী শিগগিরই তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
২৫ আগস্ট (মঙ্গলবার) রাজধানীর খিলগাঁওয়ে সিপাহিবাগ বায়তুল হুদা জামে মসজিদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনীতে এমন কথা বলেন প্রতিমন্ত্রী। অপকর্মের সাথে জড়িত ব্যক্তিদের দায় সরকার ও দল নেবে না বলেও সতর্ক করেন তিনি।
দেশের সকল মানুষের সেবা সমানভাবে নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছেন বলেও জানান হাবিবুর রশিদ। এলাকার যেকোনো ভালো কাজের সহযোগী হয়ে থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।
এসময় মসজিদ ও মাদ্রাসার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য।