• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩১

ইউনাইটেড ডেস্ক / ১৩ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময় ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

১ আগস্ট (শনিবার) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ২১ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৩৪ জন, তেজগাঁও বিভাগ ৪৮ জন, মিরপুর বিভাগ ১৩৫ জন, গুলশান বিভাগ ৫১ জন, উত্তরা বিভাগ ৫৩ জন ও গোয়েন্দা বিভাগ (ডিবি) আটজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, তিন হাজার ২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেনসিডিল, ৪৯৪ দশমিক ১২ গ্রাম স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, একটি পিকআপ ভ্যান, একটি বাস, পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category