• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত বিরোধী দলের কারণে কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী গলাচিপায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে হামলার অভিযোগ দ্রুতই গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী জামায়াত-এনসিপি জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না: রাশেদ খাঁন জঙ্গি সন্দেহে আটক ১১ জনকে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ১১ দলের দায়িত্বশীল ভূমিকায় সরকার প্রধানের মাথা খারাপ হয়েগেছে জাবির তাজউদ্দীন হল সংসদের উদ্যোগে মাঠ উদ্বোধনসহ ৫ কর্মসূচি বিদ্যুৎ সাশ্রয়ে বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী

জঙ্গি সন্দেহে আটক ১১ জনকে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ

ইউনাইটেড ডেস্ক / ৯ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মুচলেকা নিয়ে রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে আটক ২৩ জনের মধ্যে ১১ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। অন্য ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসে তেজগাঁও কলেজের মসজিদে একত্রিত হতে পারেন। ওই তথ্যের ভিত্তিতেই মসজিদটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ২৩ জনকে আটক করা হয়।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিরা একই সংগঠনের সদস্য কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয়, কর্মকাণ্ড এবং সম্ভাব্য সাংগঠনিক সম্পৃক্ততা যাচাই করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই মূলত তাদের আটক করা হয়েছে। আটকদের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক করার সময় ২৩ জনকে আটক করে পুলিশ। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততার সন্দেহে এ অভিযান চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category