• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

লক্ষ্মীপুরে ১২ মামলার আসামি ‘মোস্ট ওয়ান্টেড’ শাহাদাত গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৯৭ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরে পুলিশের বিশেষ অভিযানে শাহাদাত হোসেন মোহন (২৮) নামে ১২ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরি, দস্যুতা, অপহরণ, অস্ত্র ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে।

মোহন জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিন ওরফে শিহাব উদ্দিনের ছেলে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

তিনি জানান, শুক্রবার পুলিশের একটি চৌকস দল চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর নতুনহাটসংলগ্ন আদলের বাড়িতে অভিযান চালিয়ে শাহাদাত হোসেন মোহনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, মোহনের বিরুদ্ধে তিনটি দস্যুতা, তিনটি চুরি, তিনটি ডাকাতির প্রস্তুতি, একটি অস্ত্র, একটি অপহরণ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

এ ছাড়া তিনি দুটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশের দাবি, মোহন লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী জেলায় সক্রিয় একটি আন্তঃজেলা ডাকাত ও চোর চক্রের সদস্য।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category