• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

ইউনাইটেড ডেস্ক / ২২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

১ আগস্ট ( শনিবার) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ শুরু হয়।

এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নানা বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।

এর আগে, শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সার্জিও গর। তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান ট্রাম্পের এই বিশেষ দূত। তার এ সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category