• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

পৃথক দুই স্থানে সড়ক দূর্ঘটনায় নিতহ ৭

ইউনাইটেড ডেস্ক / ১৫ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

দেশের পৃথক দুই স্থানে সড়ক দূর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ চারজনের মৃত্যু ও খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “দুটি ট্রাকের মধ্যে একটি মিনি ট্রাক আর একটি বড় ট্রাক। যারা মারা গেছেন তারা ওই ট্রাকগুলোর চালক ও হেলপার। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

তিনি বলেন, “আমাদের অফিসাররা ঘটনাস্থলে গেছেন। তারা নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছেন। ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধারে কাজ করছে।”

এদিকে খুলনা প্রতিনিধির পাঠানো তথ্যানুযায়ী, বিভাগের দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের শেখ শিহাব হোসেনের স্ত্রী ফারজানা (২২), তার শ্যালিকা রুবিয়া সুলতানা (২০) এবং শিহাবের দুই বছর বয়সী মেয়ে মাইমুনা। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেখ শিহাব অক্ষত রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে মোটরসাইকেলে পরিবার নিয়ে কালিয়ার উদ্দেশে রাতে রওনা দেন শিহাব। দিঘলিয়ার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুই নারীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত শেখ শিহাবকে উদ্বার করে দিঘলিয়া হাসপাতালে ভর্তি করে।

দিঘলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, শেখ শিহাব মোটরসাইকেল নিয়ে আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। রাতেই ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category