• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী জন্য আম উপহার পা‌ঠি‌য়ে‌ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ১২ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে পাঁচ বক্স আম উপহার পাঠিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

৩০ জুলাই ঢাকার পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে একটি কূটনৈতিক নোটের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ উপহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

কূটনৈতিক নোটে উল্লেখ করা হয়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ঐতিহ্য ও সৌজন্যের অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জন্য এ আম পাঠিয়েছেন।

পাকিস্তান হাইকমিশন প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উপহারটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রোটোকলের সহযোগিতা চেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category