• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

দেবতাখুম পর্যটন স্পট সাময়িক বন্ধ ঘোষণা

ইউনাইটেড ডেস্ক / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বান্দরবানের বোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুমের অবকাঠানো সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সংস্কার কাজের জন্য আজ থেকে আগামী ২০ জুলাই পর্যন্ত এই কেন্দ্রে পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

১৫ জুলাই (বুধবার) রাত পৌনে ১২টার দিকে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যায় রোয়াংছড়ি উপজেলাস্থ দেবতাখুম পর্যটন স্পচের বিভিন্ন কাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর জরুরি মেরামত প্রয়োজন।

বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে পর্যটকদের যাতায়াত ও অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত দেবতাখুম পর্যটন স্পটটি পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।

এছাড়া, সম্ভাব্য দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনীয় প্রচার-প্রচারণা পরিচালনা এবং সার্বিক তদারকি কার্যক্রম জোরদার করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেবতাখুম পর্যটন কেন্দ্র ব্যতীত জেলার অন্য সব পর্যটনকেন্দ্র ভ্রমণে পর্যটকদের কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category