• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

মাদক সেবনে বাঁধা: ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন

নোয়াখালী প্রতিনিধি / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
নিহত ব্যবসায়ী ফারুক হোসেন শহীদ।

নোয়াখালীতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ী ছুরিকাঘাত করা হয়েছে। এতে ফারুক হোসেন শহীদ (৫০) নামের ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহত ফারুক হোসেন শহীদ উপজেলার উত্তর সুন্দলপুর এলাকার শহীদ মিস্ত্রির নতুন বাড়ির চৌধুরী মিয়ার ছেলে। তিনি স্থানীয় তেঁতুলতলা বাজারে ফার্নিচারের ব্যবসা করতেন।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নোয়াখালীতে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত হওয়া ব্যবসায়ী ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার রাতে চৌমুহনী চৌরাস্তা এলাকায় অ্যাম্বুলেন্সে মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে মাদক সেবনে বাধা দেওয়ায় আরশাদ হোসেন আকা ইট দিয়ে আঘাত করে তাঁর বাবা আমিন মিয়ার মাথা ফাটিয়ে দেন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ওই ঘটনার পর ব্যবসায়ী শহীদ অভিযুক্ত আকাকে মাদক সেবন থেকে বিরত থাকতে এবং এলাকা ছেড়ে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে আকা বুধবার বিকেল থেকেই ধারালো অস্ত্র নিয়ে শহীদকে খুঁজতে থাকেন।

বুধবার রাত ১১টার দিকে তেঁতুলতলা বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে পাশের পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে যান শহীদ। সেখানে এক ব্যক্তির সঙ্গে কথা বলার সময় আকা পেছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে তাঁর কোমরের ডান পাশে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আকা ও তাঁর সহযোগী আকাশকে আটক করে গণপিটুনি দেয়।

গুরুতর আহত শহীদকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। তবে পথে চৌমুহনী চৌরাস্তা এলাকায় অ্যাম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়। গণপিটুনিতে আহত দুই অভিযুক্তকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category