লক্ষ্মীপুরে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তারের সহযোগিতায় বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিরা বৃক্ষরোপণ করেন।
জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস এর সভাপতিত্বে এবং ইসমত আরা শাথীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস.এম মেহেদী হাসান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু, শিক্ষা অফিসার মো. আমজাদ হোসেন, শিক্ষক নেতা আলাউদ্দিন আলো,মো সোলাইমান, আব্দুল মান্নান প্রমূখ।
সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক মূল্যবোধ গঠন এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।