• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর বিভাগে ভর্তি পরীক্ষা কেন্দ্রের দাবিতে জাবি প্রশাসনকে স্মারকলিপি দেশকে মাদকমুক্ত রাখতে ক্রীড়াঙ্গনে গুরুত্ব দিচ্ছে সরকার শিবপুরে মিলল মাধবদী পৌরসভা থেকে গায়েব হওয়া ৩ সরকারি গাড়ি সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, দাবি ইসরায়েলের চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি দেশের ৫ নদীর পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে রাজধানীতে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে নিহত যুবক

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক / ১৯ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বুকের ব্যথাজনিত অসুস্থতায় বগুড়ার টিএমএস হাসপাতালে ভর্তি। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার (১০ জুলাই) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৯ জুলাই বগুড়ায় নিজ বাসায় হঠাৎ প্রচণ্ড বুকের ব্যথা অনুভব করলে ডা. পাভেলকে দ্রুত টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়।

শায়রুল কবির খান জানান, ডা. পাভেলের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলমগীর হোসেনের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে যত দ্রুত সম্ভব তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার চেষ্টা করা হবে।

বিএনপির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category