• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
এমপি খায়ের ভূঁইয়া

দেশকে মাদকমুক্ত রাখতে ক্রীড়াঙ্গনে গুরুত্ব দিচ্ছে সরকার

লক্ষ্মীপুর প্রতিনিধি: / ২৪ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সরকারের প্রতিশ্রুতি মাদকমুক্ত দেশ গড়তে যুবসমাজকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর থেকে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে। শিক্ষার সিলেবাসের অংশ হিসেবে ক্রীড়াকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ক্রীড়ার সব ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রায়পুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে ১২ দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি শুরু হয়।

আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, সরকার ক্রীড়াকে গুরুত্ব দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু করেছে, যাতে কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করছে। এর মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় তৈরি হচ্ছে। এই রাষ্ট্র আমাদের, এই দেশ আমাদের। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের মধ্যে যে মাদকের ক্যান্সার ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটিকে প্রতিহত করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে এবং রায়পুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহরিয়ার ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মহসিন কবির স্বপন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সফিকুল আলম আলমাসসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category