• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

বন্যাদুর্গতদের পাশে জামায়াতের আমির

চট্রগ্রাম প্রতিনিধি / ১৪ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বন্যাকবলিত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসময় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। একই সঙ্গে মানুষের পাশে থাকার পাশে থাকার আশ্বাস দেন।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে তিনি সরাসরি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকায় যান।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকার মানুষের দুর্ভোগ সরেজমিনে দেখতে এবং তাদের হাতে জরুরি সহায়তা পৌঁছে দিতেই দলটির আমির চট্টগ্রাম সফর করছেন।

পরিদর্শনকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলামসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।

ডা. শফিকুর রহমান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

বাঁশখালী পরিদর্শন শেষে ডা. শফিকুর রহমান সাতকানিয়া এবং চট্টগ্রাম মহানগরের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category