ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বেলজিয়াম। লিয়ান্দ্রো ত্রোসারের জোড়া গোলসহ ৫-১ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠেছে দলটি। একই সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নিউজিল্যান্ড।
২৭ জুন (শনিবার) বাংলাদেশ সময় সকাল ৯টায় ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। তবে নিউজিল্যান্ডের রক্ষণভাগ ভাঙতে শুরুতে কিছুটা সময় নেয় ইউরোপের দলটি। একাধিক সুযোগ নষ্ট হওয়ার পর ২৮তম মিনিটে ম্যাচের প্রথম গোল আসে।কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে বল জালে জড়িয়ে দেন লিয়ান্দ্রো ত্রোসার। তার গোলে এগিয়ে যায় বেলজিয়াম এবং সেই লিড নিয়েই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বেলজিয়াম। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই নিজের দ্বিতীয় গোল করেন ত্রোসার। কেভিন ডি ব্রুইনা বল বাড়ান হান্স ফানাকেনকে, তার পাস থেকে বক্সে থাকা ত্রোসার প্রথম শটটি প্রতিহত হলেও ফিরতি বলে আর ভুল করেননি তিনি।এরপর ম্যাচের ৬৬ থেকে ৮৬ মিনিটের মধ্যে ব্যবধান আরও বাড়ায় বেলজিয়াম। এই সময়ে গোল করেন কেভিন ডি ব্রুইনা এবং রোমেলু লুকাকু। এর মধ্যে নিউজিল্যান্ডের পক্ষে এলিজা জাস্ট একটি গোল শোধ দেন।
শেষদিকে ইনজুরি টাইমে আরেকটি গোল যোগ করেন সিলেমেকারস। এতে ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বেলজিয়াম।
<span;>এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় বেলজিয়াম। অন্যদিকে নিউজিল্যান্ডের বিশ্বকাপ অভিযান শেষ হয় হতাশার মধ্য দিয়ে।