• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

‘লক্ষ্মীপুর এক্সপ্রেস’ হাসান মাহমুদে উচ্ছ্বসিত জেলাবাসী

লক্ষ্মীপুর প্রতিনিধি / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
TOPSHOT - Bangladesh bowler Hasan Mahmud (C) holds the ball aloft after taking six Australian wickets on the first day of the first cricket Test match between Australia and Bangladesh at Marrara Stadium in Darwin on August 13, 2026. (Photo by William WEST / AFP via Getty Images) / --IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE--

উপকূলের জেলা লক্ষ্মীপুর থেকে বেড়ে ওঠা পেসার হাসান মাহমুদ আজ বিশ্ব ক্রিকেট মাতাচ্ছেন। তার বোলিং নৈপুণ্যে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার কাছে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন লক্ষ্মীপুর এক্সপ্রেস হাসান মাহমুদ। তার এমন কৃতিত্বে উচ্ছ্বসিত লক্ষ্মীপুরসহ সারা দেশ। হাসানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বাবা মো. ফারুক।

তিনি বলেন, আমার ছেলে শুধু লক্ষ্মীপুর নয়, সারা দেশের হয়ে খেলার মাঠে লড়ছে। চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু করে বাংলাদেশ দলের মর্যাদা বৃদ্ধি করতে। সে যেন এ ধারাবাহিকতা বজায় রাখতে পারে, সেজন্য সবাই দোয়া করবেন।

জানা যায়, ২০২০ সালের জানুয়ারিতে পাকিস্তান সফরের মধ্য দিয়ে হাসান মাহমুদ প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। শুরু থেকেই তার বোলিং নৈপুণ্য দেখে এসেছে ক্রিকেট বিশ্ব। টি-টোয়েন্টি থেকে শুরু করে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ম্যাচেও বল হাতে জ্বলে ওঠার কৃতিত্ব রয়েছে তার। এবার ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

ক্রিকেটার হাসান লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. ফারুক ও গৃহিণী মাহমুদা খাতুন রানীর ছোট ছেলে। তারা দুই ভাই ও তিন বোন।

লক্ষ্মীপুর স্টেডিয়ামসহ শহরের আনাচে-কানাচে খেলাধুলা করে বেড়ে উঠেছে ক্রিকেটার হাসান মাহমুদ। তিনিই লক্ষ্মীপুরের প্রথম ক্রিকেটার হয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলছেন।

তার চাচাতো ভাই তারেক আজিজ বলেন, দেশের হয়ে মাঠে হাসান ভালো কিছু করলেই আমাদের আনন্দের সীমা থাকে না। তাকে নিয়ে আমরা গর্বিত।

হাসানের খেলার সাথী মো. রিজভি বলেন, হাসানের সঙ্গে আমরা মাঠে একসঙ্গে ক্রিকেট খেলে বড় হয়েছি। সে তার যোগ্যতায় আজ দেশের হয়ে লড়ছে। তার কৃতিত্বে শুধু লক্ষ্মীপুর নয়, দেশেরও অর্জন।

হাসানের প্রথম কোচ মনির হোসেন বলেন, তার ভেতরে শুরু থেকেই এমন কিছু প্রতিভা লক্ষ করেছি। আমি বুঝতাম হাসান একদিন এমন কিছু দেখাবে যাতে বিশ্বে তাক লেগে যায়। আজ আমার কথা বাস্তব হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category