• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

২-৩ মাসের মধ্যে হাম পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

দেশে হাম ও ডেঙ্গুর মতো কয়েকটি রোগ একসঙ্গে দেখা দিলেও পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় সরকার। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২০ আগস্ট (বৃহস্পতিবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ২২ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিতে দেশের প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষ টিকা পাবে।

তিনি বলেন, প্রথম পর্যায়ে ঢাকার দুই সিটির ৭ ও মুন্সিগঞ্জ,নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এবং ব্রাক্ষণবাড়িয়াসহ মোট ১৪ উপজেলার মানুষ এ টিকা পাবে। পরবর্তীতে দেশের সব জেলা উপজেলার গর্ভবতী নারী ছাড়া এক বছরের বেশি বয়সী সবাই পাবেন এই ওরাল ভ্যাকসিন।

মন্ত্রী জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের। পাশাপাশি মাঠপর্যায়ে জোরদার পদক্ষেপের কারণে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে হাম পরিস্থিতিও পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলেও আশাবাদ জানান তিনি।

প্রথম ডোজের পর আগামী ২৬ সেপ্টেম্বর থেকে কলেরা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category