• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন ত্রিবেদী

ইউনাইটেড ডেস্ক / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর জন্য যা যা প্রয়োজনীয়, তা নিশ্চিত করা হবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। এছাড়া, বাংলাদেশে এসে তার ভালো লাগছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category