• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে সুখবর দিলেন নাজমুল শান্ত

স্পোর্টস ডেস্ক / ৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়ার আবহাওয়ায় টেস্ট খেলা বাংলাদেশের কঠিন হবে বলেই বার্তা দিচ্ছে। মূল স্টের আগে প্রিতি ম্যাচে সেটি আরও স্পষ্ট হয়েছে। অজি বোলারদের বাউন্স সামলানোই আসল। কাছে একমাত্র প্রস্তিুতি টেস্টে ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৯ রানে সব উইকেট হারায় টাইগাররা। যদিও অধিনায়ক নামজুল হোসেন শান্ত নিজেও তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। তবে এর মধ্যে দারুণ এক সুখবর দিলেন টাইগার কাপ্তান।

শান্ত বলেন, তবে ম্যাচের ফল নিয়ে আগাম ভাবনায় না গিয়ে আমাদের লক্ষ্য সেশন ধরে ভালো ক্রিকেট খেলা এবং লড়াইটা পঞ্চম দিন পর্যন্ত টেনে নেওয়া।

ডারউনের মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগে বৃধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রস্তুতি, অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণ, কন্ডিশন ও নিজেদের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন শান্ত।

অস্ট্রেলিয়া ইতোমধ্যে একাদশ ঘোষণা করেছে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডের পেস ত্রয়ীর সঙ্গে আছেন অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। এই চার বোলারের সম্মিলিত টেস্ট উইকেট ১ হাজার ৬০০ ছাড়িয়েছে। শান্ত মনে করেন এমন আক্রমণের বিপক্ষে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে নতুন বল সামলানো।

এখানে বাউন্স সামলানোই আসল। তবে গত কয়েক মাস ধরে আমরা দেশের মাটিতে বাউন্সি উইকেটে প্রস্তুতি নিয়েছি। এটি আমাদের কিছুটা হলেও ধারণা দিয়েছে। এখানে বাউন্স থাকবে। আমি মনে করি নতুন বলের মোকাবিলা করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। সবাই নিজেদের স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করবে, রান করার চেষ্টা করবে। তাদের বিশ্বমানের বোলিং আক্রমণ রয়েছে। তবে দল হিসেবে তাদের চ্যালেঞ্জ জানানোর একটি দারুণ সুযোগ এটি,’ এমনটাই বলেন শান্ত।
অস্ট্রেলিয়ার কন্ডিশনের পাশাপাশি বাংলাদেশের সামনে থাকবে প্রস্তুতি ম্যাচের ধাক্কাও। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার পর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠলেও সেটিকে সিরিজের আগে বড় কোনো বোঝা হিসেবে দেখছেন না শান্ত, ‘এটি আমাদের প্রস্তুতির একটি পর্যায় ছিল। আমাদের খারাপ দিন যেতেই পারে, তবে আমি মনে করি আমরা নিজেদের বেশ ভালোভাবে প্রস্তুত করেছি।’
অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নামার আগে বাংলাদেশ অধিনায়কের ভাবনায় তাই ফলাফলের চেয়ে প্রক্রিয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। ম্যাচ তিন দিনে শেষ হবে, নাকি চার কিংবা পাঁচ দিনে, এসব নিয়ে না ভেবে প্রতিটি সেশনে নিজেদের সেরাটা দিতে চান শান্ত, ‘আমরা তো খেলোয়াড় হিসেবে পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রতিটা সেশন বাই সেশন খেলতে চাই, আমরা যেটা সব সময় বলি।’
শুধু দলীয় পারফরম্যান্স নয়, ব্যক্তিগতভাবেও এই সিরিজকে বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশের অধিনায়ক। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ভালো স্কোর কিংবা পাঁচ উইকেট দলের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন শান্ত, ‘কাউকে বাড়তি প্রেরণা দেওয়ার প্রয়োজন নেই। সবাই জানে এখানে একটা বড় স্কোর, ৫ উইকেট, দল হিসেবে ভালো করা, এসব আমাদের নিজেদের জন্য ও আমাদের দলের ভবিষ্যতের জন্য খুব ভালো কাজে দেবে। ভালো করতে সবাই অনেক আত্মবিশ্বাসী।’
এবার সেই সুখবর দেওয়া যাক। বাংলাদেশের জন্য স্বস্তির খবর, চোট কাটিয়ে টেস্টের আগে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন লিটন দাস। প্রস্তুতি ম্যাচে না খেললেও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা নিয়ে কোনো সংশয় নেই। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শান্ত সরাসরিই জানিয়েছেন, ‘হ্যাঁ, সে এখন শতভাগ ফিট।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category