• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন তিতুমীরে ছাত্রদল নেতার উদ্যোগে সবার আগে বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: বিজিবি মহাপরিচালক ‎বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী শিশুখাদ্যে জালিয়াতি করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী শারদীয় দুর্গাপূজা আগামীকাল রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার তিতুমীরে শিবিরের নবীনবরণের আগে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা, ছাত্রদল-শিবির উত্তেজনা টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

হাদি হত্যার সিআইডির তদন্ত প্রতিবেদন জমা ২৭ সেপ্টেম্বর

ইউনাইটেড ডেস্ক / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২৭ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ঠিক ছিল। তবে, তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন জমার জন্য নতুন এই তারিখ ঠিক করেন।

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। ওই ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরে গত ২০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

এর আগে, গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ।

তবে ডিবির দেওয়া চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন জমা দেন মামলার বাদী। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। ডিবির জমা দেওয়া চার্জশিটে মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে এবং বাকি ছয় জন পলাতক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category