• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১ হাজার ফুটের ব্রাজিলের পতাকা, ফাইনালে উঠলে হবে গরু জবাই দেশের ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগের কারণ নেই: গভর্নর ঘাটতি-ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে ঝুঁকিতে ফেলবে খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান ১২ দলীয় জোটের বাজেটের লক্ষ্য বাস্তবায়িত হওয়া গুরুত্বপূর্ণ: সিপিডি বাজেট শ্রমজীবীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ উল্লেখ করে সংশোধনের দাবি সড়কপথে বাংলাদেশে এসে কী বার্তা দিলেন ভারতের নতুন হাইকমিশনার? ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশ পদে অগ্রাধিকার নারীদের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মধ্যরাতে চুরি, অ্যাটর্নি জেনারেল বলছেন পরিকল্পিত

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মধ্যরাতে চুরি, অ্যাটর্নি জেনারেল বলছেন পরিকল্পিত

ইউনাইটেড ডেস্ক: / ২৭ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

সুপ্রিম কোর্ট এলাকায় আ্যটর্নি জেনারেলের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এই বিষয়ে বলেছেন ঘটনাটি শুধুই চুরি নয়, বরং একটি চক্র পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্র জানায়, গতকাল দিবাগত রাত সোয়া একটার দিকে একদল দুষ্কৃতকারী অ্যাটর্নি জেনারেলের অফিস ভবনের নিচতলা ও দোতলার লিফটের সামনের জানালার থাই গ্লাসের দুটি অংশ খুলে ফেলে। তারা একটি অংশ ভবনের পেছনের দিক দিয়ে নিয়ে যায়। অন্য অংশটি নিতে পারেনি। এ সময় কর্তব্যরত পুলিশ, অ্যাটর্নি জেনারেল অফিসের কর্তব্যরত নিরাপত্তাকর্মী ফজলুল হক ও মিঠুন বারৈ ধাওয়া দিলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

আজ শুক্রবার যোগাযোগ করা হলে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘প্রাথমিকভাবে চুরি মনে হলেও এত দিন কোনো ঘটনা ঘটেনি। ইদানীং আমাদের অফিসের আইন কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। আরেকজনকে ইতিপূর্বে দুর্নীতির কারণে জেলে পাঠিয়েছি। দুর্নীতিবিরোধী আমার যে অবস্থান, সেটা নিয়ে এই অসৎ এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা ফেসবুক ও সোশ্যাল মিডিয়াতে নানা রকম প্রোপাগান্ডা, মিথ্যা প্রচারণা চালাচ্ছে।’

রুহুল কুদ্দুস আরও বলেন, ‘আমি পুলিশকে বলেছি, গত রাতের ঘটনার সঙ্গে এদেরও ইন্ধন থাকতে পারে। যখন তদন্ত করবে, তখন এই বিষয়টাও যেন খতিয়ে দেখে।’

যোগাযোগ করা হলে শাহবাগ থানার পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ঘটনার তদন্ত চলছে। এ বিষয় শাহবাগ থানায় কোনো মামলা কিংবা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category