• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

ইউনাইটেড ডেস্ক / ৯ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দূরপাল্লার পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন শহরের বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া কিলোমিটারপ্রতি দূরপাল্লার রুটে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিল।

এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। নতুন করে ভাড়া বাড়ানোর আগে পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ছিল ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ছিল ২ টাকা ৪২ পয়সা।

এদিকে, দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারিত ছিল ২ টাকা ২৩ পয়সা।

তবে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের সুবিধার্থে দূরপাল্লার অনেক নন-এসি বাসের আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তার নিচে নামিয়ে আনা হয়, যার ফলে সেগুলোতে ভাড়ার পরিমাণ কিছুটা বেশি। এর সঙ্গে যুক্ত হতো সেতু ও সড়কের নির্ধারিত টোল। এবার নতুন করে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বৃদ্ধির ফলে বাসের এই ভাড়ার হার পুনরায় নতুনভাবে নির্ধারিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category