• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল থেকে আটক ১

ইউনাইটেড ডেস্ক / ১৮ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

রাজধানীর উত্তরার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের মিছিল থেকে একজনকে আটক করেছে পুলিশ।

২৮ আগস্ট (শুক্রবার) সকালে গাজীপুর-ঢাকা মহাড়কের উত্তরার জসিম উদ্দিনে মিছিলটি শুরু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মিছিলটি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে করা হয়। পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ ধাওয়া করে পোস্টার, ব্যানারসহ একজনকে আটক করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category