• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৬২৬, নিখোঁজ প্রায় ২৫০০

আন্তর্জাতিক ডেস্ক / ২ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নেপালে  আকস্মিক বন্যা ও ভূমিধসে  মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৬২৬ জনে দাঁড়িয়েছে, এ ঘটনায় এখনো নিখোঁজের সংখ্যা প্রায় আড়াই হাজার। ২৯ আগস্ট (শনিবার) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, দুর্যোগে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত বিভিন্ন এলাকায় এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপ ও দুর্গম এলাকাগুলোতে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

নেপালে কয়েক দিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য এলাকায় ভয়াবহ বন্যার পানির সঙ্গে কাদা, পাথর ও ধ্বংসাবশেষের স্রোত নেমে এসে বহু স্থাপনা ও যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category