লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের ২ শতাধিক শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও সিঙ্গেল ডিজিট সংবর্ধনা দেওয়া হয়েছে৷
শুক্রবার (২৮ আগস্ট) সকালে রামগঞ্জ পৌর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
রামগঞ্জে শিবিরের উদ্যোগে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা। ২০০ শিক্ষার্থীদের কে নিয়ে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রামগঞ্জ উপজেলা শাখা।
শুক্রবার (২৮ আগস্ট) রামগঞ্জ পৌর শহরের ভূতের বাড়ী রেস্টুরেন্ট এর মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে রামগঞ্জ পৌর শাখার সভাপতি ফুয়াদ ইব্রাহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোজাম্মেল আবিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়াতের আমীর এডভোকেট হাসান আল বান্না, শিবিরের লক্ষ্মীপুর জেলা সভাপতি আরমান হোসেন ও অ্যাডভোকেট শামসুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের স্কুল সম্পাদক আবদুল মোতালেব, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক জুয়েল হোসেন প্রমুখ।
এ সময় রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল, ইসলামী সাহিত্য দেওয়া হয়।